২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বসুন্ধরা কর্তৃপক্ষ

বসুন্ধরায় সোমবার রাতের আগুনের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই আগুনের ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরায় সোমবার রাতের আগুনের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই আগুনের ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বসুন্ধরা সিটির নিরাপত্তা প্রশাসনের জিএম মেজর অবসরপ্রাপ্ত কামরুল মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাতের আগুনের ঘটনা খতিয়ে দেখতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের প্রকৌশল বিভাগের প্রধান আব্দুল মালেক মীর্জাকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরা দুর্ঘটনার কারণ ও দায়ীদের সনাক্ত করবে। ৭দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, "কোন ক্ষতি হয়নি। সামান্য কিছু তার পুড়ে গেছে। খাবারের দোকানটিতে মালামালও তেমন ছিল না। এতে কোন বীমা দাবির সম্ভাবনা নেই।" দমকল বিভাগের ঢাকা বিভাগীয় উপ পরিচালক আব্দুর রশীদ জানিয়েছেন, এ আগুনের ঘটনায় দমকল বিভাগ কোন তদন্ত কমিটি গঠন করেনি। তিনি বলেন, "সাধারণত বড় ঘটনা বা ক্ষতির দাবি থাকলে আমরা তদন্ত কমিটি গঠন করি। কিন্তু এক্ষেত্রে ক্ষতির কোন দাবি না থাকায় সেরকম পদক্ষেপ নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১১৩ঘ.