২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও এক 'চরমপন্থী' নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে জেলা শহরের মিলপাড়া শ্মশানের কাছে শাহিনুর রহমান ডাবলু (৩৫) নামে একজন 'বন্দুকযুদ্ধে' নিহত হয় জানিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, নিহত ব্যক্তি চরমপন্থী সংগঠন গণবাহিনী (লাল)-এর সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কুষ্টিয়া, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও এক 'চরমপন্থী' নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে জেলা শহরের মিলপাড়া শ্মশানের কাছে শাহিনুর রহমান ডাবলু (৩৫) নামে একজন 'বন্দুকযুদ্ধে' নিহত হয় জানিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, নিহত ব্যক্তি চরমপন্থী সংগঠন গণবাহিনী (লাল)-এর সদস্য। গত শুক্রবার রাতে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে কথিত বন্দুকযুদ্ধে নাহারুল ইসলাম নামে এক চরমপন্থী নিহত হয়। পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুষ্টিয়ার হরিপুর গ্রাম থেকে একদল চরমপন্থী শহরের পথে রওনা হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। "ভোররাত ৪টার দিকে মিলপাড়া শ্মশানের কাছে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। গোলাগুলির একপর্যায়ে ডাবলু মারা যায়।" ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। ডাবলুর লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে। কুষ্টিয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া জানান, ডাবলুর বিরুদ্ধে সদর ও মিরপুর থানায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। সা