চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে সোমবার রাতে বন্দরের একটি নিজস্ব জাহাজ ডুবে গেছে। এর দু'জন নাবিক নিখোঁজ রয়েছেন।
এরা হলেন- মশিউর ও ইমরান। এদের একজন সুকানি এবং আরেকজন লষ্কর হিসেবে কর্মরত ছিলেন।
রেডিও নিয়ন্ত্রণ এবং বন্দর কর্মকর্তারা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিএলভি আলী নামের এ জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে ১৮ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১৬ জন সাঁতরে আশপাশে বিভিন্ন লাইটার জাহাজ এবং তীরে আসতে পারলেও দু'জন নিখোঁজ রয়েছেন।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ জাহাজটি বন্দর চ্যানেলে বয়া বাঁধা ও মার্কিংয়ের কাজ করে। ডুবে যাওয়ার সময় এটি দুই নম্বর বয়ার কাছে নোঙর করা অবস্থায় ছিল।
ক্যাপ্টেন নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে এটি ডুবে গিয়ে থাকতে পারে। নিখোঁজ নাবিকদের উদ্ধারের কাজ চলছে। জাহাজ চলাচলে আপাতত বিঘ
bdnews24