২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা শহরে জবাই করে খুন

সাতক্ষীরা শহরের বাস টার্মিনালে সোমবার গভীর রাতে এক যুবককে জবাই করেছে সন্ত্রাসীরা। নিহত মাহবুবুর রহমান নবাব (১৮) টার্মিনালের সামনে আরশাদ মিস্ত্রির মোটর গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সাতক্ষীরা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের বাস টার্মিনালে সোমবার গভীর রাতে এক যুবককে জবাই করেছে সন্ত্রাসীরা। নিহত মাহবুবুর রহমান নবাব (১৮) টার্মিনালের সামনে আরশাদ মিস্ত্রির মোটর গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা রাত ১২টার দিকে গ্যারেজে ঢুকে নবাবকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে চলে যায়। রক্তাক্ত অবস্থায় আহত নবাব গ্যারেজের সামনের রাস্তায় এসে পড়ে যান। পথচারিরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের সামছুল হুদার ছেলে মাহবুবুর রহমান নবাব সাতক্ষীরা শহরের রসুলপুরের পশ্চিম পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শহরের সুলতানপুর এলাকার আব্দুল ওয়াদুদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪০ ঘ.