২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন লাগিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীর চরে গায়ে আগুন লাগিয়ে দিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে গায়ে আগুন লাগিয়ে দিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক রমজান আলী বলেন, পূর্ব রসূলপুর এলাকায় একটি বাড়িতে রোববার সকালে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন গৃহবধূ পান্না বেগম (৩২)। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক রমজান জানান, দেড় বছর আগে স্বামীর ঘর ছেড়ে দেবর মিন্টু মিয়াকে বিয়ে করেন পান্না বেগম। এরপর থেকে তাদের পরিবারে কলহ চলছিল। শেষ পর্যন্ত নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন পান্না। তবে নিহতের বড় বোন ডলি বেগম অভিযোগ করেছেন, শ্বশুরবাড়ির লোকেরাই পান্নার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। বিমান বন্দরে প্রবাসীর মৃত্যু এদিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে রোববার দুবাই থেকে আসা এক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। বিমান বন্দর থানার উপ-পরিদর্শক রাশেদ আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগমন ইমিগ্রেশনের বাথরুম থেকে দীনেশ চন্দ্র (৪২) নামে দুবাই ফেরত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শুধু ঠোঁট ও বাঁ চোখের নিচে জখম ছিল। উপ-পরিদর্শক জানান, ধারণা করা হচ্ছে দীনেশ হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে যান। এরপর সেখানেই তার মৃত্যু হয়। দীনেশের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৩৪ঘ.