২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরীর কদমতলীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে রোববার ভ্রাম্যমাণ আদালত পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে মামলাগুলো নিস্পত্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিলেট, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর কদমতলীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে রোববার ভ্রাম্যমাণ আদালত পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে মামলাগুলো নিস্পত্তি করা হয়। সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ খারাবীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিএসটিআই এর সহকারী পরিচালক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো রমজান মাস জুড়ে এ অভিযান চালানো হবে।" তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খাবারে ক্ষতিকর রং মেশানোর দায়ে কদমতলীর ছাদিয়া রেষ্টুরেন্টকে ১০ হাজার, আল-রায়হান রেষ্টুরেন্টকে ৫ হাজার, রাজা রেষ্টুরেন্টকে ২০ হাজার, মেঘনা রেষ্টুরেন্টকে ৫ হাজার ও সালমান রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৫৬ ঘ.