আইন মানতে গিয়ে ইফতারের আগেই বন্ধ অনেক দোকান
রাত আটটার সময়সীমা মানতে গিয়ে পহেলা রমজানে রাজধানীতে অনেক ব্যবসায়ীকেই ইফতারের আগে দোকান বন্ধ করতে হয়েছে। রোববার রাজধানী ও আশেপাশের ইফতারের সময় ছিলো সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। এর আধ ঘণ্টা পর রাত ৮টাতেই দোকান বন্ধ করে দেওয়ার নিয়ম।
