২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে এসিড নিক্ষেপের দায়ে একজনের মৃত্যুদণ্ড

স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সিরাজগঞ্জে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 01:12 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিরাজগঞ্জ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সিরাজগঞ্জে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী রোববার এ রায় দেন। সাজাপ্রাপ্ত মো. আকবর আলী (৩২) শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৮ ফেব্র"য়ারি আকবর আলী স্ত্রী আয়েশা সিদ্দীকা নীলার (২২) গায়ে এসিড নিক্ষেপ করে। আহত আয়েশার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে পাঠায়। ঘটনার পর আয়েশার বাবা শাজাজাদপুর উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মো. আব্দুল আউয়াল শেখ মেয়ে জামাই আকবর আলীর বিরুদ্ধে শাহাজদপুর থানায় মামলা দায়ের করেন। আয়েশা বর্তমানে তার বাবা-মা'র সঙ্গে থাকেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন জহুরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৪ ঘ.