২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা একশ' ছাড়িয়েছে

দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা একশ' ছাড়িয়ে গেছে। শনিবার পর্যন্ত দেশে মোট ১০২ জন সোয়াইন ফ্লু রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা একশ' ছাড়িয়ে গেছে। শনিবার পর্যন্ত দেশে মোট ১০২ জন সোয়াইন ফ্লু রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। তিনি জানান, এদের মধ্যে তিনজনকে হাসপতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অবস্থা ভালোর দিকে। ওদিকে সতর্কতা হিসেবে রাজধানীর ইংরেজী মাধ্যমের স্কুল স্কলাসটিকা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার স্কলাসটিকার উপাধ্যক্ষ ফারহানা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," সোয়াইন ফ্লুর সতর্কতা হিসেবে রোববার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্কলাসটিকা বন্ধ থাকবে।" স্কুল বন্ধের এ ঘোষণা বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়েছে। বার্তায় বলা হয় "সোয়াইন ফ্লুর বি