নয়াদিল্লি, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খরায় শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য আমদানির দিকে ঝুঁকছে ভারত।
দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, ঘাটতি মেটাতে খাদ্য আমদানি করা হবে।
এবার বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় ভারতের প্রায় অর্ধাংশে খরা চলছে। এতে ধান, সয়াবিন, আখ ও তুলা উৎপাদন বেশ ব্যাহত হয়েছে।
প্রণব মুখার্জি শুক্রবার বিবিসিকে বলেন, "মজুদ বাড়াতে সরবরাহ কম রয়েছে এমন যে কোনও খাদ্য পণ্য আমদানি করা হবে।"
তবে কখন এবং কী কী খাদ্য পণ্য আমদানি করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।
প্রণব জানান, এবারের বর্ষায় ভারতে মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ২৬ শতাংশ কম হয়েছে। খরার প্রভাব পড়েছে প্রায় অর্ধেক সংখ্যক জেলা ও ৭০ কোটি জনগণের ওপর।
এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় ভারতে গত এক মাসে খাদ্যমূল্য ১০ শতাংশ বেড়েছে।
কৃষিমন্ত্রী শারদ পাওয়ার শুক্রবার বলেন, "স্বল্প মৌসুমী বৃষ্টিপাত গ্রামীণ জীবন, পানীয় জল ও শস্যের জন্য বিরূপ পরিস্থিতির সৃষ্টি করেছে।"
তিনি বলেন, "খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার পদক্ষেপ নেবে। খরা পরিস্থিতিটা কেবল শস্য রোপণ ও শস্য উৎপাদনের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলেনি; বরং প্রাণীদের টিকে থাকা এবং ছোট ও প্রান্তিক কৃষক, ভূমিহীন শ্রমিকদের জন্য পানীয় জল ও খাদ্য সরবরাহ, জীবনধারণের জন্যও সমস্যা সৃষ্টি করেছে।"
পরিস্থিতি মোকাবিলায় সরকার সেচের জন্য ভূগর্ভস্থ এবং মজুদ পানির যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়েছে।
অর্থনীতির দিক থেকে এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ ভারতের কৃষকদের কাছে মৌসুমী বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অধিকাংশ কৃষকই সেচ সুবিধার আওতার বাইরে।
ভারতের ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল এবং দেশটির প্রায় ৬০ শতাংশ কৃষিকাজ বৃষ্টিপাতের ওপর নির্ভর করে।
বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্য প্রদেশ ও পাঞ্জাব রাজ্যে খরার প্রভাব বেশি পড়েছে।
খরার কারণে বিহারের কৃষিনির্ভর পরিবারের সদস্য থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের আখচাষীদের টিকে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। আর মহারাষ্ট্রে গ্রামবাসীরা তাদের গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
ন্যাশনাল স্যাম্পল সার্ভে অরগানাইজেশনের তথ্য মতে, ভারতের মতো দেশে যেখানে ৫০ লাখের মতো কৃষক পরিবার ঋণগ্রস্ত সেখানে লাখ লাখ কৃষক আশাহীন হয়ে পড়েছে খরার কারণে। ব্যক্তিগত ঋণদানকারীদেরকে প্রায় সময়ই কৃষকরা উচ্চ মাত্রায় সুদ দিয়ে থাকে। তারা কখনই সুদের চক্র থেকে বেরিয়ে আসতে পারে না।
এদিকে ভারত পণ্য আমদানির দিকে ঝুঁকে পড়ায় আন্তর্জাতিক বাজারে চিনির মতো অন্যান্য পণ্যের দাম বেড়ে চলেছে যা দেশটির জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।
১৯৮১ সালের পর গত সোমবার চিনির দাম সর্বোচ্চ বেড়েছিল। ব্রাজিলে চিনির ক্রমবর্ধমান চাহিদা এবং ভারতে কম উৎপাদন- এ দুটো বিষয় মিলে চিনির দাম এত বাড়ে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
ভারতে মূল্যস্ফীতি সা
bdnews24