ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে শুরু হচ্ছে মাহে রমজান।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে বৈঠক শেষে কমিটির সদস্য জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয়, শুক্রবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার ২২ আগস্ট ১৪৩০ হিজরি বর্ষের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই রোববার থেকে রমজান মাস শুরু হবে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী ১৭ সেপ্টেম্বর ২৬ রমজান দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে কমিটির সভা শুরু হয়।
সভায় ধর্ম সচিব মো. মামুনুর রশীদ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম, মাদ্রাসা ই আলিয়ার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইন, লালবাগ শাহী মসজিদের খতিব মুফতি ইমরান মাযহারী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হল রোজা। এটি মুসলমানদের আত্মশুদ্ধি অর্জনের একটি পথ।
মুসলমানদের কাছে রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস নয়, বরং ইসলামের পরিভাষায় রোজার অর্থ হল সব জাগতিক আরাম-আয়েশ থেকে দেহ এবং মনকে রক্ষা করা।
এ মাসেই মুসলমান স
bdnews24