ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার আসামিদের আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন বর্তমান তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মালিবাগের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া মপল একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান।
কাহহার আকন্দ বলেন, "এই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার ১৪ জনকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
"এছাড়া ভারতের কারাগারে আটক দুই ভাই মোত্তাকিন ও মোরসালিনকে দেশে ফেরত আনার চেষ্টা করা হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলায় এদের জড়িত থাকার প্রমাণ রয়েছে।"
গত বছর জুন মাসে আলোচিত এই মামলার অভিযোগপত্র দেন সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর। পরে অধিকতর তদন্তের জন্য আদালত নির্দেশ দিলে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ নতুন করে তদন্তের দায়িত্ব পান।
তিনি গত ১৩ আগস্ট তদন্তের দায়িত্ব নিয়েছেন।
কাহহার জানান, মামলার নথি হাতে এসেছে। আসামিদের রিমান্ডে আনার জন্য শিগগিরই আদালতে আবেদন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি তদন্তের প্রথম পর্যায়ে গ্রেনেডের উৎস শনাক্ত করার চেষ্টা করবো। তা হলে এর পেছনে আর কারা জড়িত আছে তা জানা যাবে।"
তিনি জানান, এই মামলার মোট আসামি ২২ জন। এদের মধ্যে ৮ জন পলাতক রয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারদের মধ্যে যে দুইজন নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে তাদের জামিন বাতিল করতে আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
তদন্ত কর্মকর্তা বলেন, "আমি গ্রেনেডের উৎস জানার চেষ্টা করছি। কীভাবে বাংলাদেশে গ্রেনেড আসে, কারা এনে থাকে
bdnews24