২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি ভিসা সাক্ষাৎকারের নতুন সময়সূচি

যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশনে আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাইভারসিটি (ডিভি) ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের তারিখ পুনঃনির্ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশনে আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাইভারসিটি (ডিভি) ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের তারিখ পুনঃনির্ধারণ করেছে। বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তারিখগুলোতে যাদের সাক্ষাৎকার ছিল, তারা নতুন তারিখ সম্বলিত একটি চিঠি পাবেন। এছাড়াও আবেদনকারীরা যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট http://dhaka.usembassy.gov থেকে নতুন তারিখ জেনে নিতে পারবেন। যদি কোনও আবেদনকারী তার নতুন নির্ধারিত তারিখে সাক্ষাৎকার দিতে ব্যর্থ হন তাহলে সাক্ষাৎকারের জন্য আর কোনও নতুন তারিখ দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিভি সাক্ষাৎকার বা আবেদন সংশ্লিষ্ট কোনো প্রশ্নের জন্য সাক্ষাৎকারীরা DhakaDV@state.gov ঠিকানায় ই-মেইল করতে পারেন। এক্ষেত্রে ই-মেইলে অবশ্যই পুরো নাম ও কেস নম্বর সংযুক্ত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৬৫৩ ঘ.