২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জবাই করা লাশ উদ্ধার

কুষ্টিয়ার জগতি রেল স্টেশনের কাছে বুধবার সকালে জবাই করা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কদম আলী (৫৬) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলাবাড়িয়া গ্রামের একজন কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 05:04 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

কুষ্টিয়া, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার জগতি রেল স্টেশনের কাছে বুধবার সকালে জবাই করা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কদম আলী (৫৬) কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলাবাড়িয়া গ্রামের একজন কৃষক। রেললাইনের ওপর লাশটি পড়ে ছিল বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার সাহাবুদ্দিন খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন কদম আলী। এর পর তার আর কোনও খোঁজ মেলেনি। "আজ (বুধবার) সকালে পথচারীরা রেললাইনের ওপর তার লাশ পড়ে তাকতে দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।" ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। গলা কেটে হত্যার ঘটনা স