২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে জনদুর্ভোগ শেরপুরে

পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে শেরপুরবাসী। বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকে মঙ্গলবার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

শেরপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে শেরপুরবাসী। বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকে মঙ্গলবার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে জেলায় বাসসহ কোনও জনপরিবহন চলছে না। ফলে দূরগামীসহ স্বল্প পাল্লার যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। শেরপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসগুলোকে ময়মনসিংহে বাধা দেওয়ার প্রতিবাদে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার রাত ১২টায় শহরের নবীনগর বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের যৌথসভায় অনির্দিষ্টকালের এ ধর্মঘটের সিদ্ধান্ত হয়। শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়মনসিংহের কিছু বাস-মালিক ও শ্রমিক শেরপুর থেকে ছেড়ে যাওয়া বাসগুলোকে অকারণে বাধা দিয়ে হয়রানি করে আসছে। তাই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।" ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার পর রাতে শহরে মাইকিং করে তা জানিয়ে দেওয়া হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, পণ্যবাহী যানবাহন আপাতত ধর্মঘটের বাইরে থাকবে। তবে দ্রুত দাবি মানা না হলে তার চলাচলও বন্ধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.