২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ ঘণ্টা পর ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় প্রায় ৩২ ঘণ্টা পর রোববার রাতে আবার উৎপাদন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্র"টির কারণে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সিলেট, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় প্রায় ৩২ ঘণ্টা পর রোববার রাতে আবার উৎপাদন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্র"টির কারণে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ফেঞ্চুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''রোববার রাত ২টা থেকে উৎপাদন শুরু হয়েছে।'' তিনি জানান, রোববার বিকেল ৬টায় কারখানার এমোনিয়া কমপ্রেসার চালু করা হয়। এরপর রাত ১১টায় চালু হয় এমোনিয়া প্লান্ট। আধ ঘণ্টা পর প্রথম প্লান্টে উৎপাদন শুরু করে। রাত দুইটায় প্লান্টগুলো পুরোপুরি উৎপাদনে যায়। যান্ত্রিক ত্র"টির কারণে গত ৪ জুন কারখানার উৎপাদন বন্ধ হয়েছে। তিনদিন পর চালুক হয়। ২৫ জুলাই আবারও বন্ধ হয়ে যায়। ২৮ জুলাই উৎপাদন শুরু হলেও পরদিন আবার বন্ধ হয়ে যায়। ৪ আগস্টও কিছু সময়ের জন্য কারখানাটি বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৫ ঘ.