খুলনা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
একইসঙ্গে যুদ্ধাপরাধীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বয়কটের দাবি জানিয়েছেন ফোরামের নেতারা।
রোববার খুলনার জিয়া হলে এক মতবিনিময় সভায় ফোরামের নেতারা এ দাবি জানান। এতে খুলনা বিভাগের ১০ জেলার দেড় হাজারের বেশি মুক্তিযোদ্ধা অংশ নেন।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তার অনুপস্থিতিতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথির বক্তব্য দেন।
তালুকদার আব্দুল খালেক বলেন, সারা দেশের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শুরুর উদ্যোগ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে একে এম শফিউল্লাহ দেশের প্রতিটি শহীদ মিনার বা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের পাশে একটি করে ধিক্কার স্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে বলেন, যেখানে যুদ্ধাপরাধীদের উদ্দেশ থুথু ও জুতা নিক্ষেপ করে ঘৃণা জানানো হবে।
সিআর দত্ত বলেন, ১৯৮৬ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছিল। তা অবিলম্বে বাতিল করতে হবে।
এম হারুন-অর রশীদ বলেন, বঙ্গবন্ধু কখনোই যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। বরং ১৯৭৫ সালে খন্দকার মোশতাক আহমেদ যুদ্ধাপরাধীদের বিচারের পথ রহিত করে দালাল আইন বাতিল করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সা
bdnews24