২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রীর গুলশানের বাড়িতে বিস্ফোরণ,আহত ২

প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী জহিরউদ্দিন খানের গুলশানের বাড়িতে রোববার এক বিস্ফোরণে তার ছেলে কেলিম খান (৩২) এবং পুত্রবধূ আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী জহিরউদ্দিন খানের গুলশানের বাড়িতে রোববার এক বিস্ফোরণে তার ছেলে কেলিম খান (৩২) এবং পুত্রবধূ আহত হয়েছেন। গুলশান বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো. হারুন-উর-রশিদ বিডিনিউজ টোায়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান-২ এলাকার ৫ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়িতে বেলা ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলশান থানার উপপরিদর্শক শেখ মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি সরকারে সাবেক শিল্পমন্ত্রী জহিরউদ্দিন খানের বাসার নীচতলায় হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত কেলিম খান এবং তার স্ত্রী নুসরাত খান কে এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তবে কেলিম খানকে ভর্তি করে তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কেলিম খানের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতালের ডাক্তারা জানিয়েছেন। তিনি আরো জানান, দীর্ঘদিন পর প্রায় ২/৩ দিন আগে সস্ত্রীক কেলিম খান গুলশানের এ বাসায় আসেন। বাসায় লোকজন থাকলেও তাদের কক্ষগুলো বন্ধ ছিল। রোববার কেলিম খান তার কক্ষ সংলগ্ন বাথরুমে বসে সিগারেটে আগুন ধরাতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রথমিক তদন্তে জানা গেছে। বোমা ছুড়ে মারা বা বাসার মধ্যে থাকা বোমার বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণে বাথরুম, তাদের বেড রুম, ড্রইং রুম এবং পাশের জানালাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বাড়ির ভেতরের একটি দেওয়াল ধ্বসে পড়ে। সিআইডির বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসআইটি/এইচএ/১৮৩০ ঘ.