ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার থেকে তার রেহাই নেই।
রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
একদিন আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও বলেছিলেন, সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।
আইন প্রতিমন্ত্রী বলেন, "সাকা চৌধুরী চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
"এ বিষয়ে আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। যুদ্ধাপরাধী হিসেবে তার বিচার করেই ছাড়ব ইনশাল্লাহ। কোনওভাবেই সে রেহাই পাবে না।"
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র"তি। যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইতোমধ্যে আইন সংশোধন করেছে। দ্রুতই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আওয়ামী লীগ নেতারা বলছেন।
শামসুল হক টুকু শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনায় এক আলোচনা সভায় জানান, সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।
তিনি বলেন, "১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 'অপরিহার্য ছিল' বলে সালাউদ্দিন কাদের যে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন সে জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।"
সালাহউদ্দিন কাদেরের উদ্ধৃতি দিয়ে স
bdnews24