২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারে সন্তোষ আন্তর্জাতিক কমিশনের

পার্বত্যাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন। তারা আশা করছে, সেনা প্রত্যাহারের পরও সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন। তারা আশা করছে, সেনা প্রত্যাহারের পরও সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করার পর কমিশনের ভাইস চেয়ারম্যান লর্ড এরিক এভেবুরি সাংবাদিকদের বলেন, "পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন করবে। আর সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়টিও ভালো সিদ্ধান্ত। আমরা আশা করছি, সেনা প্রত্যাহারের পর সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না।" এভেবুরি কমিশনের তিনজন ভাইস চেয়ারম্যানের অন্যতম। কমিশনের একটি দল স