২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি ও খেজুরের আমদানি শুল্ক প্রত্যাহার

রমজান উপলক্ষে বাজারমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনি এবং খেজুরের ওপর থেকে আমদানি পর্যায়ে শুল্কহার প্রত্যাহার ও হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে বাজারমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনি এবং খেজুরের ওপর থেকে আমদানি পর্যায়ে শুল্কহার প্রত্যাহার ও হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাজস্ব বোর্ডের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির ওপর বর্তমানে বলবৎ শুল্কহার প্রতি মেট্রিক টন ৪ হাজার টাকা সম্পূর্ণ প্রত্যাহার ও পরিশোধিত চিনির ওপর প্রযোজ্য শুল্কহার ৭ হাজার টাকা থেকে কমিয়ে প্রতি মেট্রিক টন ৩ হাজার টাকায় ধার্য করার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে খেজুরের ওপর বলবৎ ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এতে উল্লেখ করা হয়, ডাল, ছোলা ও পেঁয়াজের ওপর সব ধরনের শুল্ক কর বর্তমানে মওকুফ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.