২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল থেকে চুরি যাওয়া মোবাইলসহ একজন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে চুরি যাওয়া মোবাইল ফোন সেটসহ বৃহস্পতিবার ভোরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

রাজশাহী, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে চুরি যাওয়া মোবাইল ফোন সেটসহ বৃহস্পতিবার ভোরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম ওরফে টাইগার শহীদ (৩০) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ডাঁশমারী বউবাজার এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ১৩৪ নং কক্ষ থেকে মোবাইল সেটটি চুরি হয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের কয়েকটি কক্ষ থেকে মোবাইল ফোন সেট ও টাকা চুরি হয়। এ ঘটনায় দুই প্রহরীকে সাময়িক বরখাস্ত করে পুলিশে দেওয়া হয়েছে। এর আগেও কয়েকবার এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহামান জানান, স