২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমসির সেবিকা ছাত্রীনিবাসে বানরের বাঁদরামি

ঢাকা মেডিকেল কলেজের সেবিকাদের ছাত্রীনিবাসে বুধবার রাতে কমপক্ষে চারজনকে কামড়ে ও আঁচড়ে আহত করেছে একটি বানর। বানরের কামড়ে আহত দুই সেবিকা ফাতেমা বেগম (২৫) ও রিছিল দাস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজের সেবিকাদের ছাত্রীনিবাসে বুধবার রাতে কমপক্ষে চারজনকে কামড়ে ও আঁচড়ে আহত করেছে একটি বানর। বানরের কামড়ে আহত দুই সেবিকা ফাতেমা বেগম (২৫) ও রিছিল দাস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্টাফ নার্স রিছিল দাস বলেন, রাত সাড়ে নয়টার দিকে দ্বিতীয় তলার করিডোরে একটি বানর আমাকে হটাৎ কামড় দেয়। বানরটি আকারে বেশ বড় ও হৃষ্টপুষ্ট। ফাতেমা বেগম বলেন, ছাদে কাপড় আনতে গেলে আমার পায়ের উরুতে বানরটি এসে কামড়ে দেয়। এরকম আরও দুজনকে বানরটি আহত করেছে বলেও জানান তিনি। হোস্টেলের কর্তব্যরত প্রহরী রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধিকে বলেন, বানর আতঙ্কে হোস্টেলের ছাত্রীরা দরজা-জানালা বন্ধ করে বসে রয়েছে। এমনকি অনেকে সাহায্যের জন্য চিৎকারও করছে। হোস্টেলটির পাশে তেলশাহ'র মাজারে বেশ কিছু বানর রয়েছে বলে এলাকাবাসী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৫৫ঘ.