ঢাকা, আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী বৃহস্পতিবার। দিনটি উদযাপনের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটিসহ সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
এ দিন সরকারী ছুটি থাকে।
সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে সনাতন ধর্মের অবতার হিসেবে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অত্যাচার ও দুর্জনের বিরুদ্ধে তিনি শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন। তাই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত।
হিন্দু ধর্মাম্বলীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটি পালন করে থাকেন।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ^রী মন্দির প্রাঙ্গণ থেকে বিকেল ৩টায় বের হবে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল। আকার ও সার্বজনীনতার জন্য ঢাকার জন্মাষ্টমীর মিছিল একসময় সারা ভারতবর্ষে বিখ্যাত ছিল।
তার আগে সকাল ৮টায় সব মন্দিরে মানবতার কল্যাণ কামনায় পবিত্র গীতা পাঠ করা হবে। এছাড়াও রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে তিনদিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানেও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণীতে দেশের হিন্দু স
bdnews24