চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম মহানগরীর একটি বড় অংশ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা আট ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল।
একটি বিকল হওয়া ট্রান্সফরমার মেরামতে বিলম্বই অসংখ্য মানুষের এ ভোগান্তির কারণ।
সকাল ১১টা থেকে নগরীর জুবিলী রোড, এনায়েত বাজার, গোয়ালপাড়া, লাভ লেইনসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ ছিল না।
টানা বিদ্যুৎ না থাকায় এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয় ও আবাসিক এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত জুবিলী রোড ও এনায়েত বাজার এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকায় ব্যাংক-বীমা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংবাদপত্র কার্যালয়ের মতো প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে বিঘি
bdnews24