২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীকে গুলি করার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

আদালত পাড়ায় আইনজীবীকে গুলি করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকাত শহীদের সহযোগী মামু আকরাম ওরফে মামু (৪৩), শ্যূটার সাইফুিদ্দন ওরফে সাইফ (৩১) এবং নুরে আলম খান ওরফে নুর (৪৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 08:18 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা আগষ্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত পাড়ায় আইনজীবীকে গুলি করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকাত শহীদের সহযোগী মামু আকরাম ওরফে মামু (৪৩), শ্যূটার সাইফুিদ্দন ওরফে সাইফ (৩১) এবং নুরে আলম খান ওরফে নুর (৪৪)। ৩ আগস্ট ঢাকার আদালতপাড়ায় আইনজীবী জাকির হোসেনকে গুলি করে সন্ত্রাসীরা। রবি ও সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আকরাম সাংবাদিকদের জানায়, চাঁদা না দেওয়ার কারণেই ডাকাত শহীদের নির্দেশে আইনজীবী জাকির হোসেনকে গুলি করা হয়েছে। আকরাম বলেছে, শহিদ ফোন করে জাকিরের কাছে এককোটি টাকা চাঁদা চেয়েছিল। শহীদের নির্দেশ পাবার পরে তার (আকরামের) কথামতো শ্যূটার সাইফুদ্দিন আইনজীবীকে গুলি করে। কমলাপুর থেকে সাইফুদ্দিনকে গ্রেপ্তারের পরে তার কাছ থেকে গুলির ঘটনায় ব্যবহৃত রিভলবারটি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা পুলিশের কাছে স্বীকার করেছে, পুরানো ঢাকায় শহীদের একটি গ্র"প রয়েছে যারা বিভিন্ন ব্যক্তির ফোন নাম্বার যোগাড় করে ভারতে অবস্থানরত শহীদের কাছে পাঠায়। পরে সে ফোন করে চাঁদা দাবি করে। কেউ চাঁদা না দিলে তাকে প্রথমে ভয় দেখানো হয়। তারপরও চাঁদা না দিলে গুলি বা শারীরিক আঘাত করা হয়। আদালত প্রাঙ্গনে আইনজীবীকে গুলির ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, এ ঘটনায় তার নিজের ওপরই গুলি ছোঁড়া হয়েছে বলে মনে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৯ঘ.