২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দল যাদের কাছে নিরাপদ, নেতৃত্বে তাদেরই অগ্রাধিকার'

দল যাদের কাছে অধিকতর নিরাপদ থাকবে, আগামী কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। দলের সদস্য সংগ্রহ অভিযানে নতুন সদস্য সংগ্রহ ছাড়াও পুরনোদের সদস্যপদ নবায়ন বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 09:13 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল যাদের কাছে অধিকতর নিরাপদ থাকবে, আগামী কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। দলের সদস্য সংগ্রহ অভিযানে নতুন সদস্য সংগ্রহ ছাড়াও পুরনোদের সদস্যপদ নবায়ন বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ''সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর দলের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে। তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শেষ হলে দলের জাতীয় কাউন্সিল হবে। যাদের কাছে দল অধিকতর নিরাপদ থাকবে, সাংগঠনিকভাবে শক্তিশালী হবে, আগামী কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।'' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। প্রতিদিনই মাঠ পর্যায়ের নেতারা কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করছেন। সারাদেশের ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত এ কর্মসূচি চলছে। গত ৯ আগস্ট থেকে সদস্য সংগ্রহের এ কর্মসূচি শুরু করেছে বিএনপি। নজরুল ইসলাম আরও বলেন, "কেবল নতুন সদস্য সংগ্রহ-ই নয়, মহাসচিব থেকে শুরু করে পুরাতনদেরও সদস্যপদ নবায়ন করতে হবে। সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ হলে সারাদেশের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা শুরু হবে।" পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে সেখানে বসবাসকারী বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা বিঘি