২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, পুলিশের ফাঁকা গুলি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে সোমবার দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

কুড়িগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের উলিপুর উপজেলায় হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে সোমবার দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের নাম জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নয় রাউন্ড ফাঁকা গুলি করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মাহবুবুর রহমান। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, গত বুধবার উপজেলার কদতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাবুরজান ও কদতলা গ্রামের মধ্যে হা-ডু-ডু খেলার সময় সংঘর্ষ হয়। এতে দুপক্ষের ছয়জন আহত হন। এ জের ধরে সোমবার সকাল ১০টায় আবারও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, পুলিশ যাওয়ায় বড় ধরনের কিছু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.