২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'চরমপন্থী' খুন

পাবনায় প্রতিপক্ষের হামলায় রোববার রাতে একজন নিহত হয়েছেন। নিহত হাশেম আলী (৩০) পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 07:33 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

পাবনা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় প্রতিপক্ষের হামলায় রোববার রাতে একজন নিহত হয়েছেন। নিহত হাশেম আলী (৩০) পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। তাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়। হাশেমের বাড়ি সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে হাশেম খুন হতে পারেন বলে ধারণা করছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার দিকে ১০/১২ জন লোক বাড়ি থেকে হাশেমকে ধরে নিয়ে যায়। এর পর গ্রামেই তার লাশ পাওয়া যায়।" লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে সদর উপজেলার দড়িকামালপুরে ওমেলা খাতুন (৪০) নামক এক নারীকে রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওসি মতিয়ার বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।" নিহতের স্বামীর নাম সুখচাঁদ আলী। এ ঘটনায়ও সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪০ ঘ.