২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ১৫টি দোকান পুড়ে গেছে

মাগুরার মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে রোববার ভোরে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আউনাড়া গ্রামের বাসিন্দা ইমরোজ আলী জানান, বাজারের একটি দোকানে ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

মাগুরা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে রোববার ভোরে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আউনাড়া গ্রামের বাসিন্দা ইমরোজ আলী জানান, বাজারের একটি দোকানে ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে পাট গুদাম, মুদি, কাপড়, সাইকেলপার্টসের দোকান ও রেস্তোঁরা। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৪ ঘ.