ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবনে কাজ করতে গিয়ে রোববার তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
নিহত শ্রমিকরা ধানমণ্ডি ১ নম্বর সড়কে বেল টাওয়ারের ১৫ তলায় জানালায় কাচ বসাচ্ছিলেন।
ওসি কামরুল বলেন, "ঝুলন্ত ক্রানের তার ছিড়ে তারা পাশের পাঁচ তলা ভবনের ছাদে পড়ে। এতে তিনজনই মারা যায়।"
নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মিন্টু (২২) ও শাহিন (২৪)।
অন্যজনের পরিচয় এবং তাদের সবার ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বেল টাওয়ারে বেক্সিমকো গ্র"পের কার্যালয়।
এই গ্র"পের ব্যবস্থাপক (প্রশাসক) শাহীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার পরপরই আমরা তৎপর হই।
কিন্তু দুঃখজনকভাবে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৩১০ ঘ.
bdnews24