চট্টগ্রাম, আগস্ট ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়িক সম্পর্কোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বারের একটি প্রতিনিধি সৌদি আরব ও তুরস্ক সফরে গেছেন।
চেম্বার সভাপতি ও সাংসদ এম এ লতিফের নেতৃত্বে ১২ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল শুক্রবার সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য প্রতিনিধি দলটি সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা চেম্বার নেতৃবৃন্দ ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং তুরস্কের আংকারা এবং ইস্তাম্বুলে ব্যবসায়িক সংগঠন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৩৪ঘ.
bdnews24