২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কত কাল 'সেনাশাসন', প্রশ্ন সন্তু লারমার

পার্বত্য অঞ্চলে 'সেনাশাসন' চলার অভিযোগ এনে আদিবাসী নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, "আর কত কাল চলবে এ শাসন?" শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি প্রশ্ন তোলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য অঞ্চলে 'সেনাশাসন' চলার অভিযোগ এনে আদিবাসী নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, "আর কত কাল চলবে এ শাসন?" শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি প্রশ্ন তোলেন। সন্তু লারমা বলেন, "স্বাধীনতার ৩৮বছর পরও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাশাসন চলছে। স্বাধীন বাংলাদেশে থেকেও পরাধীন জীবন যাপন করছে এখানকার মানুষ। এটা বড় দুঃখজনক। আর কত কাল এ শাসন চলবে? " সেনা 'অভিযানের' কারণে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা চরম অনিশ্চয়তায় দিনযাপন করছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনুও বক্তব্য দেন। তারা অবিলম্বে পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পক্ষে মত দেন। সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের চেয়ারপারসন অধ্যাপক এইচ কে এস আরেফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মেজবাহ কামাল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এর পরিচালক (অ্যাডভোকেসী) জান্নাত এ ফেরদৌসীও বক্তব্য দেন। গত ২৯ জুলাই ঘোষিত বড় ধরণের সেনা প্রত্যাহারের সরকারী সিদ্ধান্তের পর শুক্রবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে দুুপুরে খাগড়াছড়ির একটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/২২১০ঘ.