২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীল চন্দ্র পালকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ

আইন কমিশনের সদস্য সুনীল চন্দ্র পালকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ করেছে সরকার। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন কমিশনের সদস্য সুনীল চন্দ্র পালকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ করেছে সরকার। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ১১৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা-২০০৭ এর বিধি ৩ (২) (ঘ) অনুযায়ী এ নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৫ ঘ.