মাদারীপুর, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারিপুরের শিবচর উপজেলার চর জানাজাত থেকে বুধবার গভীর রাতে তিনটি রামদাসহ ছয় জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল- আলমগীর বেপারী (৪০), সাইদুল ইসলাম (৩৫), আব্দুর রাজ্জাক (২৪), জাহাঙ্গীর হোসেন (২৩), জুয়েল (২০) ও রাজিব মোল্লা (২০)। এরা সবাই চর জানাজাতের বাসিন্দা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে পদ্মা নদীর চর জানজাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।"
এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24