২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী তাজ গ্রেপ্তার

মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী তাজকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় তার বাড়ি থেকে তাজকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মৌলভীবাজার, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী তাজকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় তার বাড়ি থেকে তাজকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজ মৌলভীবাজার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাস, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.