রাজশাহী, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাৎ মামলায় চার দলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী আমিনুল হক জামিন পেয়েছেন।
রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মমিনুন নেসা বুধবার এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে আমিনুল হক চারটি মামলায় জামিন পেলেন।
একই আদালত জেলার বাগমারা উপজেলার পলাশী গ্রামের মনোয়ার হোসেন বাবু হত্যা মামলায় আমিনুল হকের জামিন নামঞ্জুর করেন। ওই মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাকেও আদালতে হাজির করা হয়। নাদিম মোস্তফা এই মামলায় জামিনে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, জরুরি অবস্থা জারির পর তানোরের মোহাম্মদপুর গ্রামের জিয়া পরিষদের নামে বরাদ্দ করা ১৮টি ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে পুলিশ থানায় মামলা করে।
অপরদিকে বাগমারার বাবু হত্যার অভিযোগে তার চাচা মহসিন আলী মোল্লা ২০০৪ সালে ১ এপ্রিল এই দু'জনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওয়ান ইলেভেনের পর আমিনুল হকের বিরুদ্ধে মোট ২৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে জঙ্গি মদদের মামলায় আদালত তাকে ৩১ বছর ৬ মাস এবং দুদকের অপর একটি মামলায় ১০ বছর কারাদণ্ড হয়। পাঁচটি মামলায় তিনি খালাস পান। বাকি ১৬টি মামলা বিচারাধীন আছে।
এর আগে গোদাগাড়ী উপজেলার ত্রাণের টিন আত্মসাতের একটি মামলায় গত ২০ জুলাই, গোদাগাড়ী মহিলা কলেজে নাইট গার্ডের চাকুরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ এবং তানোরের ত্রাণের টিন আত্মসাতের মামলায় ২৭ জুলাই জামিন পান।
স
bdnews24