নোয়াখালী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে সাত জলদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে জেলেরা।
সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি বগি দা, লাঠিসোটা এবং একটি ট্রলার উদ্ধার করা হয়।
আটক সাতজনের মধ্যে ছয়জন হলেন- হাতিয়ার মাসুদুর রহমান, মো. তাহের উদ্দিন, মো. আজগর এবং লক্ষীপুরের রামগতির সাহাব উদ্দিন, মো. রাকিব ও মকসুদুল হক। আরেকজনের নাম জানা যায়নি।
জেলেদের বরাত দিয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাকের হোসাইন জানান, সোমবার রাত ৩টার দিকে হাতিয়ার গেইস্যার চরের কাছে মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে নদীতে অবস্থানরত জেলেরা তাদের আটক করে।
এই ঘটনায় থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24