২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র রাখার দায়ে চট্টগ্রামে ৫ শিবির কর্মীর ১৭ বছর কারাদণ্ড

অস্ত্র ও গুলি রাখার দায়ে চট্টগ্রামে ৫ জনের ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। এরা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান। এরা হলেন- এয়াকুব আলী ওরফে বাবুল, নাসির উদ্দিন ওরফে বাদশা, মোহাম্মদ ফোরকান, আইমাদুল করিম ও মো. জাহাঙ্গীর। তারা সবাই বর্তমানে কারাগারে আটক আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও গুলি রাখার দায়ে চট্টগ্রামে ৫ জনের ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। এরা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান। এরা হলেন- এয়াকুব আলী ওরফে বাবুল, নাসির উদ্দিন ওরফে বাদশা, মোহাম্মদ ফোরকান, আইমাদুল করিম ও মো. জাহাঙ্গীর। তারা সবাই বর্তমানে কারাগারে আটক আছেন। মঙ্গলবার দুপুরে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূইঁয়া এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি নোমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একে-৪৭ রাইফেল ও তিন রাউণ্ড গুলি রাখার অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক পাঁচজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রপ্তরা সবাই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে নোমান চৌধুরী বলেন, প্রত্যেককে অস্ত্র মামলায় ১০ বছর ও গুলি রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে। ২০০৪ সালের ৪ আগস্ট মাসে নগরীর বাকলিয়া এলাকার বাসা থেকে একটি একে-৪৭ রাইফেল রাইফেল ও গুলিসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে অপর চারজনের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/ডিডি/০০২৫ ঘ.