২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে হাসপাতালের ছাদে পলেস্তারা ধসে পাঁচজন আহত

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে জরুরি বিভাগের ছাদের পলেস্তারা ধসে রোগীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেলিনা ও সেলিম নামে দু'জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

জামালপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে জরুরি বিভাগের ছাদের পলেস্তারা ধসে রোগীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেলিনা ও সেলিম নামে দু'জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউদ্দিন জানান, রাত ৯টায় হঠাৎ জরুরি বিভাগের ছাদের পলেস্তারা ধসে পড়লে রোগীসহ পাঁচজন আহত হন। তিনি জানান, ১৯৬২ সালে নির্মিত এই ঝুকিপূর্ণ এই ভবনের ছাদ ধসে রোগী আহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩৫ ঘ.