২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় ছেলের মৃত্যু, মা গুরুতর আহত

রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের আতি সংলগ্ন নয়াবাজারে মঙ্গলবার সকালে ট্রাকচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১টার দিকে আতি সংলগ্ন নয়াবাজার এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় হৃদয় ঘটনাস্থলে মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের আতি সংলগ্ন নয়াবাজারে মঙ্গলবার সকালে ট্রাকচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১টার দিকে আতি সংলগ্ন নয়াবাজার এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় হৃদয় ঘটনাস্থলে মারা যায়। তিনি জানান, এ সময় তার মা শিল্পী বেগম (২৬) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য হৃদয়ের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হৃদয়ের বাবা আশিকুর রহমান কাঁচামালের ব্যবসায়ী। তাদের বাসা কেরানীগঞ্জের রায়েরচর এলাকায়। ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন। অবশ্য, বিক্ষোভ ও সড়ক অবরোধের কথা অস্বীকার করেন এসআই সাদী। তিনি জানান, স্থানীয়রা শুধু ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এজে/১৭৩৩ ঘ.