চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মঙ্গলবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশী নিহত হয়েছে।
শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় নোম্যান্স ল্যান্ডে তাদের ওপর গুলি চালানো হয় বলে বিডিআর জানিয়েছে।
নিহতরা হলেন- শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মতিউর রহমান (২৫) ও মৃত শুক্কুর মিয়ার ছেলে মো. সুবেদ আলী (২৭)।
বিডিআর কর্মকর্তা (৩৯ রাইফেলস ব্যাটালিয়ন অপারেশন অফিসার) মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে তেলকুপি সীমান্তের ১৮০ মেইন পিলার সংলগ্ন সাব পিলার ১ ও ২ এলাকার নোম্যান্স ল্যান্ডে বিএসএফ সদস্যদের গুলিতে দুজন নিহত হয়।"
তবে রাতে তাদের নোম্যান্স ল্যান্ডে যাওয়ার কারণ জানা যায়নি।
বিডিআর কর্মকর্তা নজরুল বলেন, সকালে বিডিআর'র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরে তেলকুপি সীমান্তে বিডিআর ও বিএসএফ'র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ নিহত দুই যুবকের লাশ সন্ধ্যায় বিডিআরের কাছে হস্তান্তর করে।
স
bdnews24