২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক মাস সময় চেয়েছে শিক্ষানীতি প্রণয়ন কমিটি

নির্ধারিত তিনমাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি শিক্ষানীতি প্রণয়ন কমিটি। সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও একদিন আগে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আরও এক মাস সময় চেয়েছে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত তিনমাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি শিক্ষানীতি প্রণয়ন কমিটি। সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও একদিন আগে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আরও এক মাস সময় চেয়েছে। সোমবার শিক্ষানীতি প্রণয়ন কমিটির যুগ্ম চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," প্রতিবেদন তৈরির জন্য আমরা আরও একমাস সময় চেয়েছি। আগেই বলে রাখলেও রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে সময় চেয়েছি।" (বিস্তারিত) আর এক মাসের মধ্যে প্রতিবেদন তৈরি হয়ে যাবে বলে মনে করেন তিনি। গত রোববারই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দা প্রেস অনুষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষানীতির প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত শিক্ষানীতির ভিত্তিতে একটি 'যুৃগোপযোগী' শিক্ষানীতি তৈরি করতে গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে লেখক ও শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির নেতা ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য ছিলেন। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আর আই এম আমিনুর রশিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. শাহীন কবিরকে কমিটিতে যুক্ত করা হয়। কমিটিকে প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে প্রথম বৈঠকই হয় কমিটি গঠনের ২৫ দিন পর গত ৩ মে। সে হিসেবে সোমবার (৩ আগস্ট) কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কয়েকদিন আগে খলীকুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শিক্ষানীতির একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএনএস/এসকে/২৩০০ঘ.