২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তা খুন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এস্কান্দারের সিএনজি ফিলিং স্টেশনের এক কর্মকর্তা খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতের কোন এক সময় এ হত্যাকান্ড ঘটে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 07:07 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগষ্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটভাই সাঈদ এস্কান্দারের সিএনজি ফিলিং স্টেশনের এক কর্মকর্তা খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতের কোন এক সময় এ হত্যাকান্ড ঘটে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। উত্তরা থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, সাঈদ এস্কান্দারের উত্তরার ২নম্বর সেক্টরের সারিও সিএনজি ফিলিং স্টেশনের সহকারি ব্যবস্থাপক জিয়াউদ্দিন ওরফে জলিলকে শুক্রবার ভোরে স্টেশন লাগোয়া একটি গলির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথার পেছনের অংশ ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে। তিনি জানান, শনিবার রাতে তার ডিউটি ছিল। রাত দেড়টা পর্যন্ত তাকে সিএনজি স্টেশনেই দেখা গেছে। কিন্তু এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইমরান হোসেন বলেন, পূর্ব শত্র"তার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতের পালায় ডিউটিতে থাকা নয় কর্মচারীকে আটক করা হয়েছে। নিহতের বড়ভাই মাস্টার অহিদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে উত্তরা থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৪০ ঘ.