২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ও ২১ আগস্ট উপলক্ষে আ'লীগের চার দিনের কর্মসূচি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে, ১৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া গমন, বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, ১৫ আগস্ট ধানমিন্ডতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাদের পুষ্পমাল্য অর্পণ, বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নেতাদের কবরে পুষ্পমাল্য অর্পণ, মহানগর ওয়ার্ডে ওয়ার্ডে খাবার বিতরণ, দোয়া-প্রার্থনা এবং ১৬ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। আর ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ'র আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ১৫ আগস্ট ও ২১ আগস্টের কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫০ ঘ.