২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া সীমান্তের ওপারে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম লিজান (২২)। তিনি আকন্দবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

চুয়াডাঙ্গা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া সীমান্তের ওপারে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম লিজান (২২)। তিনি আকন্দবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের ঝিনাইদহ প্রতিনিধিকে বলেন, ভোর পৌনে ৫টায় সীমান্তের ৭৪ নম্বর পিলারের কাছে ভারতের নদীয়া জেলার গেদে সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সে দেশের সীমানায় লিজানকে গুলি করে হত্যা করে। তিনি জানান, তার লাশ নিরপেক্ষ রেখাকে থেকে সাড়ে তিনশ' গজ দূরে ভারতের সীমানায় পড়ে ছিল। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। হত্যার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিডিআর'র পক্ষ থেকে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়েছে বলেও লে. কর্নেল সুলতান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৪ ঘ.