২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র থেকে সরানো হল হাছান মাহমুদকে

ছয়জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পর মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী করা হয়েছে। আগের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে পাঠানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পর মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী করা হয়েছে। আগের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে পাঠানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ে। নতুন এক মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংস্থাপন মন্ত্রণালয় মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একমাত্র নতুন মন্ত্রী শাহজাহান খান পেয়েছেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুনদের মধ্য থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হককে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয় থেকে শামসুল হক টুকুকে সরিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন অপর প্রতিমন্ত্রীদের মধ্যে মুজিবুর রহমান ফকির স্বাস্থ্য, প্রমোদ মানকিন সংস্কৃতি, শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু এবং মাহবুবুর রহমান পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আগের নৌপরিবহণমন্ত্রী আফসারুল আমীনকে দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। হাছান মাহমুদ আওয়ামী লীগের নতুন কমিটিতে পরিবেশ ও বন সম্পাদক। বৃহস্পতিবার ওই কমিটি প্রকাশ করা হয়। শুক্রবার সকালে সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে নতুন এক মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শপথ অনুষ্ঠানে ছিলেন। মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "সরকার যে বাজেট ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের সংখ্যা অনেক। কোনও কোনও মন্ত্রণালয় বেশ বড়। যে বাজেট পেশ করেছি তা বাস্তবায়ন করতে হবে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর এটা মন্ত্রিসভার দ্বিতীয় দফা পরিবর্ধন। গত ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ৩২ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর ২৪ জানুয়ারি মন্ত্রিসভায় প্রথম দফা স