গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের বোর্ডবাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মামুন মন্ডলসহ (৩০) চারজন আহত হয়েছেন।
গুরতর আহত মামুনকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট, ঘাড় ও বুকে ছয়টি গুলিবিদ্ধ মামুনের অবস্থা আশংকাজনক।
ঘটনার সময় মামুনকে রক্ষা করতে গিয়ে তার সহযোগী আবু রায়হান বাবু (২৮), হাবিবুর রহমান হাবু (২৭) ও নবীন (২৬) গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে মামুন একটি বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা মিঠুন চন্দ্র বর্মন (২৭) ও সাইফুল ইসলাম (২৬) নামে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয়। তাদের কাছ থেকে পুলিশ একটি বিদেশি রিভলবার ও ১০ রাউন্ড গুলি জব্দ করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, মামুনকে হত্যা চেষ্টার কারণ এখনো পরিস্কার হয়নি। এ ঘটনায় অংশ নেওয়া সন্ত্রাসীরা ভাড়াটে ও পেশাদার খুনি।
নাম প্রকাশ না করার শর্তে মামুনের এক আত্মীয় জানান, মামুনের সঙ্গে এলাকার এক যুবলীগ নেতার বিরোধ রয়েছে। স
bdnews24