২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার টাকার ভাগ নিয়ে রাবিতে যুবলীগের সংঘর্ষে আহত ৩

ঠিকাদারের কাছ থেকে পাওয়া চাঁদার টাকার ভাগ নিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় যুবলীগের দু'গ্র"পের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠিকাদারের কাছ থেকে পাওয়া চাঁদার টাকার ভাগ নিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় যুবলীগের দু'গ্র"পের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এরা হলেন- আনার, রশিদ ও ইকবাল হোসেন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আনার বাদী হয়ে মতিয়ার থানায় যুবলীগ নেতা শাহীনুর রহমান এবং তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি আসামিদের নাম জানা যায়নি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের বৈদ্যুতিক কাজের ঠিকাদার কাজিম দাবি করেন, তার কাছে স্থানীয় ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক শহীদুল ইসলাম, যুবলীগ নেতা শাহীনুর রহমান এবং মতিহার থানা ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন দেড় লাখ টাকা চাঁদা চায়। তিনি সমঝোতার ভিত্তিতে তাদের এক লাখ ২৩ হাজার টাকা দেন। বিষয়টি জানতে পেরে যুবলীগের অপর গ্র"পের নেতা আনার, ইকবাল ও রশিদ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাবির কর্মকর্তা সমিতির কার্যালয়ের সামনে ওই শাহীনের কাছে টাকার ভাগ চান। কিন্তু শাহীন ও তার সহযোগিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ পর্যায়ে শাহীন ও তার সহযোগীরা আনার, ইকবাল ও রশিদকে সাইকেলের চেইন এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত যুবলীগ নেতা আনার বলেন, শাহীন শিবির ক্যাডারদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে চাঁদাবাজি করছেন। এসব অপকর্ম করে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। অপরদিকে শাহীনও সাংবাদিকদের কাছে আনারদের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। তবে তিনি টাকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.