২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হবে: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন,"উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অনুসরণ করে চলতে হবে। হয়ত এটাকে আর উন্নত করা হবে।" বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। কোথাও ইউনিট ভিত্তিক আবার কোথাও বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষা হয়ে থাকে। নুরুল ইসলাম নাহিদ বলেন, "উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এজন্য পাঁচ সহস্রাধিক আসন বাড়ানো হবে।" গত ২৫ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষামন্ত্রী জানান, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছে চার লাখ ৪২ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী। আর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা চার লাখ ৩৭ হাজার ১৭১। এ হিসেবে পাঁচ হাজার ২১৮ টি আসন ঘাটতি থাকে। সেটাও বাড়ানো হবে। তবে এসব বিষয় আলোচনা করে ঠিক করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২০৩০ ঘ.